গুগল লেন্সের দারুণ কিছু সুবিধা জানুন (সাথে নতুন ফিচার)

 “আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি খুঁজতেও পারবেন”। এই আইডিয়া নিয়ে গুগল ভিজুয়াল সার্চ টুল “লেন্স” তৈরি করেছে। লেন্স এর মাধ্যমে আপনি আপনার ক্যামেরা দিয়ে তোলা ছবি, কোনো স্ক্রিনশট অথবা কোনো ছবিতে লং প্রেস করে সেটি সম্পর্কে ইন্টারনেটে খুঁজতে পারবেন। যার ফলে আপনি ওই ছবি সম্পর্কিত হাজারো ভিজুয়াল রেজাল্ট পেয়ে যাবেন।

প্রবাদে আছে একটি ছবি হাজারো কথা বলে। এটি আসলে গুগল লেন্স এর ব্যাপারে চিন্তা করলে ভালো ভাবে বোঝা যায়। গুগল এর মতে লেন্সের মাধ্যমে প্রতি মাসে প্রায় ১২ বিলিয়ন ভিজুয়াল সার্চ করা হয়। আপনি গুগল লেন্স ব্যবহার করেছেন? যদি না করে থাকেন তাহলে গুগল লেন্স সম্পর্কে আমাদের এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। সম্প্রতি গুগল লেন্সে নতুন বেশ কিছু ফিচার এসেছে, যা আপনার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক |




আপনি প্রতিদিন যা দেখেন তা সম্পর্কে জানুন


আপনি যদি কোন বাড়ি বা কোনো স্থাপনা দেখে চিনতে না পারেন তাহলে গুগল লেন্স আপনাকে বলে দিবে আপনি কি দেখছেন এবং সে বাড়ি বা স্থাপনা সম্পর্কে আপনাকে লিঙ্ক সরবরাহ করতে পারবে। এছাড়া আপনি যখন রাস্তা দিয়ে বা আপনার নিজের বাড়ির উঠোনে চলাফেরা করেন তখন নতুন নতুন গাছপালা এবং প্রাণী দেখা অস্বাভাবিক কিছু নয়। আপনি যা দেখতে পাচ্ছেন তা গুগল লেন্স এর মাধ্যমে অনুসন্ধান করে সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।


স্কিনের অবস্থা সম্পর্কে অনুসন্ধান করা

আপনার ত্বকের অদ্ভুত তিল বা চুলকানির অবস্থা শব্দ দিয়ে বর্ণনা করা সহজ কাজ নয়। সৌভাগ্যবশত গুগল লেন্স এ ব্যাপারে আপনাকে সহায়তা করতে পারবে। আপনি আপনার স্কিনের অবস্থা যেমন দেখছেন গুগোল লেন্স ঠিক সেইভাবে স্কিনের ছবি তুলে সে সম্পর্কে আপনার নিকট বর্ণনা করতে পারবে। এটি গুগল লেন্সের নতুন একটি ফিচার। আপনি যদি নিশ্চিত না হয়ে থাকেন যে আপনার শরীরে কি হয়েছে তাহলে সেগুলো সম্পর্কেও আপনি ছবি তোলার মাধ্যমে ধারণা লাভ করতে পারবেন।


বর্তমান দৈনন্দিন জীবনে গুগল লেন্সের ব্যবহার মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। গুগল লেন্স সম্পর্কে আমাদের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। 

Previous Post Next Post